1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৭ কোটি ৫৯ লক্ষ মাদকদ্রব্য ধ্বংস

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে
দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় ফুলবাড়ী ব্যাটেলিয়ন ২৯ বিজিবি এবং দিনাজপুর ব্যাটেলিয়ান ৪২ বিজিবি এর বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক নির্মূলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত জিরো টলারেন্স নীতি নিশ্চিত কল্পে বিজিবি বদ্ধপরিকর।বিজিবি সদস্যরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূলে অভিযান পরিচালনা করে আসছে, এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটেলিয়ন ২৯ বিজিবি কর্তৃক গত ১৬ ডিসেম্বর ২০২২ হতে ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত, এবং দিনাজপুর ব্যাটালিয়ান ৪২ বিজিবি কর্তৃক ১১মে ২০২২ হতে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ২০ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ৩ ঘটিকায় ২৯ বিজিবির সদর দপ্তরে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য ৭, ৫৯, ৩৬,৪৪৬ (সাত কোটি ঊনষাট লক্ষ ছত্রিশ হাজার চারশত ছয়চল্লিশ টাকা)ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল, এমকেডিল, গাঁজা, বিদেশি মদ, দেশি মদ, নেশা জাতীয় ইঞ্জেকশন, নেশা জাতীয় ট্যাবলেট, হিরোইন,যৌন উত্তেজক সিরাপ, বাংলাদেশী মদ তৈরির ট্যাবলেট, মদ তৈরির পাউডার, ভারতীয় পাতার বিড়ি ইত্যাদি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি।এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, পিএসসি,জি।২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুলকরিম।এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিবর্গ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com