সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে পীরগাজন গ্রামে ফুটবলার ও পল্লী প্রাণী চিকিৎসক ফজলুররহমানের বাড়ীর কুটা রাখার ঘরের প্রায় তিন লক্ষধিক টাকার মালামাল দূবৃত্তদের আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে গত রাত ১ টায়। ফজলুর রহমান জানান, রাত আনুমানিক ১ টার সময় বাড়ীতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় তাদের। ঘর থেকে বের হয়ে দেখে কুটা রাখা ঘরে আগুন জ্বলছে।
তখন তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুনে পানি দিতে থাকে। এসময়ে ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে স্থানীয় জনগন ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ।তিনি আরও জানান তিনি একজন পল্লী প্রাণী চিকিৎসক বিধায় তার পোষা গরু ৫টি, ভেড়া ৪টি ও ছাগল ১০টি পালন করার কারনে জমা রাখা ১ লক্ষ টাকার ক্রয়কৃত কুটা আর কুটা রাখা ঘরটির মূল্য ২লক্ষ টাকা মোট ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। থানা প্রশাসন এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন।
ঘটনা স্থল পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, ইউপি সদস্য আবুল কালাম, ইউপি সদস্য ললিতা রানী সহ কাটুনিয়া রাজবাড়ী কলেজ সহ শিক্ষক গোলাম রববানী।এ দুষ্ট চক্রের আটক সহ দ্রষ্টান্ত মূলক শাস্তির দাবী এলাকা বাসীর।