1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

ফুলবাড়ী সরকারি কলেজ চত্বরে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ চত্বরে অধ্যক্ষ ও উপধ্যক্ষের অপসরনের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় ফুলবাড়ী সরকারি কলেজ চত্বরে অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন ও উপধ্যক্ষ মোঃ আহসান হাবীব এর অপসারনের দাবীতে সাধারণ শিক্ষার্থীদের ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ তৌহিদুজ্জমান রাসেল, সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম রাজু, প্রচার সম্পাদক মোঃ তানভির আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আসাদ সহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনের মোঃ তৌহিদুজ্জমান রাসেল বলেন, ফুলবাড়ী সরকারি কলেজ অব্যবস্থাপনার মধ্যদিয়ে পরিচালনা করা হচ্ছে। এখানে কোন পানি সাপ্লাই ব্যবস্থা নেই, কোন বিনেদোন মূলক স্থান নেই, ভালো কোন বসার জায়গা নেই, ছাত্রবাসে ভালো থাকার ব্যবস্থা নেই, লাইট গুলোর নিভু নিভু অবস্থা, ওয়াশরুম গুলোতে যাওয়ার কোন উপাই নেই, কলেজ ক্যাম্পাসের চারপাশে ফেন্সিডিল সহ অন্যন্যা মাদকের ছড়াছড়ি,এসব দেখার কেউ নেই। অধ্যক্ষ ও উপধ্যক্ষ শুধু বিল ভাউচার করা নিয়েই ব্যস্ত থাকে। কলেজের লেখা পড়া সঠিক ভাবে হচ্ছে কিনা সে দিকে কোন নজর নেই। ছোট ছোট প্রোগ্রাম গুলেও খরচের চেয়ে দ্বিগুন তিনগুন বিল ভাইচার করেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে কলেজের পরিবেশ একেবারে নষ্ট করে ফেলেছে অধ্যক্ষ ও উপধ্যক্ষ। এ বিষয়ে উপধ্যক্ষ আহসাব হাবীব অফিসিয়ালি কোন কথা বলতে নারাজ।

অন্যদিকে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারাও তাদের অপসরণ চান। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com