1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নানান আয়োজনে রাবিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে
আজ অমর একুশে। ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার রাবি কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক ও রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসানসহ অনুষদ অধিকর্তা।
এছাড়াও হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রমুখ। তাঁরা বিশ্ববিদ্যালয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর শহিদ স্মৃতি সংগ্রহশালাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল ৭টা থেকে বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট, রাবি শিক্ষক সমিতি, রাবি মহিলা ক্লাব, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, রাবি স্কুল ও শেখ রাসেল মডেল স্কুল প্রভাতফেরিসহ শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।সকাল ১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় শিশু চিত্রাঙ্কন ও হস্তলিপি প্রতিযোগিতা। উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
দিবসের কর্মসূচিতে আরো ছিল রাবি স্কুল ও শেখ রাসেল মডেল স্কুলে রচনা প্রতিযোগিতা, রাবি শিক্ষক সমিতি, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির আলোচনা সভা, বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও মোনাজাত এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা, সন্ধ্যা ৬টায় মিনিটে শহিদ বুদ্ধিজীবী চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান।উল্লেখ্য, এ দিন শহিদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com