1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

তানভীর হক শাকিল
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এ সময় তার সাথে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপস্থিত ছিলেন পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট), বিভাগ ও হলসমূহ, ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এর আগে (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি ক্যাম্পাস বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে সমবেত হয়।

এছাড়াও এদিন সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করেন উপাচার্য ও উপ—উপাচার্য। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com