1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শহিদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত দুই

মোহাম্মদ বিপুল হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

জামালপুর সদরে শহিদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ঘোড়াধাপ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ শান্তর ছুরিকাঘাতে পারভেজ হাসান (২৮) ও এমএ তাহের রহমান (২৫) নামে দুই ভাই আহত হয়েছেন।বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী এমএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণের আয়োজন করা হয়।ঘোড়াধাপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ শান্তর নেতৃত্বে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তাদের শ্রদ্ধা নিবেদনের পর ওই বিদ্যালয়ের নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা শহিদ বেদিতে ফুল দিতে গেলে ছাত্রদল নেতারা বাধা দেন।

স্থানীয় ব্যবসায়ী পারভেজ হাসান শিক্ষার্থীদের ফুল দিতে ছাত্রদল নেতাদের বাধাদানের ব্যাপারে প্রতিবাদ করেন। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান (২৫) ও সাধারণ সম্পাদক আবু সাঈদ শান্তর (২৪) সঙ্গে পারভেজ হাসানের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আবু সাঈদ শান্ত উত্তেজিত হয়ে পারভেজ হাসানের ওপর হামলা করেন।

পারভেজের ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমএ তাহের রহমান বাধা দিতে গেলে পারভেজ ও তাহেরকে ছুরিকাঘাতে আহত করেন ছাত্রদল নেতা আবু সাইদ শান্ত। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল নিয়ে যান। গুরুতর আহত হওয়ায় পারভেজকে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহত পারভেজ হাসান ও এমএ তাহের রহমান ঘোড়াধাপ ইউনিয়নের কটারবাড়ী এলাকার সাইদুর রহমানের ছেলে। এই ঘটনার পর থেকে ছাত্রদল নেতারা গা-ঢাকা দিয়েছেন।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com