1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রামপালে দুইদিন ব্যাপী বই মেলার উদ্বোধন করলেন এমপি হাবিবুন নাহার

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রামপালে দুই দিনব্যাপী অমর একুশে বই মেলা শুরু হয়েছে। রামপাল সরকারি ডিগ্রি কলেজ ও উপজেলা প্রশাসন রামপালের সার্বিক সহযোগিতায় এবং অবসরপ্রাপ্ত জেলা জজ শেখ জালাল উদ্দীনের পৃষ্ঠপোষকতায় বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলেজ চত্বরে  বই মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের  সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার (এম.পি)।
রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি (তদন্ত) বিধান পাল, বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্রনাথ হালদার দুলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান প্রমুখ। এবার বই মেলায় বিভিন্ন ধরনের বইয়ের ১৫ টি স্টল করে সাজিয়ে বসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সেই সাথে রয়েছে বিভিন্ন সমাজ সচেতনতামূলক স্টল। উদ্বোধনের  পরে বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com