1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

মামুন শিকদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় মোঃ হেমায়েত উদ্দিন শেখ হিমু (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুজন আহত হ‌য়ে‌ছেন।নিহত হেমায়েত উদ্দিন শেখ হিমু উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) উপজেলার সদর ইউনিয়নের নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের কবিরাজবাড়ি মহাসড়‌কে এই ঘটনাটি ঘটে।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১২টার দিকে মৃত ওই কৃষক একটি ভাড়ায় চালিত ভ্যানে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটো রিক্সা তাদের বহন করা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানটিতে থাকা কৃষক হিমু সহ আছিয়া আক্তার ও সওদা আক্তার নামের দুই বোন আহত হন।
গুরুতর আহত হেমায়েত উদ্দিন শেখ হিমুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব‌্যরত ডাঃ তা‌কে মৃত্যু ব‌লে ঘোষনা ক‌রেন।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, গুরুতর আহত হেমায়েত উদ্দিন হিমুকে উনন্ত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। ধাক্কা দেয়া অটো রিক্সাটিকে সনাক্ত করা য়ায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com