আজ ২২-২ ২৪ ইং নোয়াখালীর চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের বদল কোট ইসলামিয়া কওমি মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে আত্মহত্যা কারী ছাত্রের বাড়ি দিনাজপুর । তার বাবা দীর্ঘদিন চাটখিল উপজেলায় থাকার কারণে সে বদলকোট ইসলামিয়া কওমি মাদ্রাসা ভর্তি হয় এবং আবাসিক বোর্ডিং সে থাকতো , পড়াশোনার পাশাপাশি এলাকায় বিভিন্ন ছোট ছেলেদের কে প্রাইভেট পড়াতো সে , এবং একটি পাঞ্জেগানা মসজিদে ইমামতি ইমামতি করতো , গত কিছুদিন আগে সে তার নিজ এলাকায় বিয়ে করে চাটখিলে চলে আসে, এবং পারিবারিক সূত্রে তার একটু ঝামেলা ছিলো তাই জীদের বশবর্তী হয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে , পুলিশ সূত্রে তার বাবা খবর দিয়েছে পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে।