1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কালকিনিতে নকল করার দায়ে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময় নকল করার দায়ে সোয়ান বেপারী ও সুলতানা নামে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।বহিস্কার হওয়া সোয়ান বেপারী কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও সুলতানা উপজেলার মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

আজ বৃহস্পতিবার দুপুরে তাদের দুজনের কাছে নকল পেয়ে তাদের বহিস্কার করা হয়।জানাগেছে, সারাদেশের ন্যায় সকাল ১০ টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে এসএসসি পরীক্ষা ২০২৪ইং শুরু হয়। এ পরীক্ষায় হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান। এসময় কলেজের ২১০ নম্বর হলে বসে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোয়ান বেপারী পরীক্ষা চলাকালে নকল করে। অপরদিকে একই সময় কলেজের ২০১ নম্বর হলে মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুলতানা পরীক্ষা চলাকালে অসাধুপায় অবলম্বন করে।

এ বিষয়টি পরীক্ষা কেন্দ্রে ডিউটিরত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমানের নজরে আসলে তিনি তাদের দুজনকেই একই সঙ্গে পরীক্ষা থেকে বহিস্কার করে।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান জানান, এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী সোয়ান ও সুলতানাকে নকল করা অবস্থায় হাতেনাতে ধরেছি। তাই তাদের পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com