1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নন্দীগ্রামে দিনের বেলায় মোবাইল দোকানে চুরি

মোঃ রাকিব বাবু
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নন্দীগ্রাম পৌর শহরের জনতা মার্কেটে মা মোবাইল প্যালেসে এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, সংঘবদ্ধ চোরেরা কৌশলে দোকানের তালা কেটে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা ও অপ্পো, ভিভো, রিয়েলমি, টেকনো, স্যামসাং, নোকিয়া, ইনফিনিক্স, রেডমিসহ বিভিন্ন কোম্পানির প্রায় ১৪ লাখ টাকার মূল্যের মোবাইল চুরি করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকান মালিক খালিদ হাসান আকাশ বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দোকানের তালা খোলার সময় একটি তালা কাটা অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে দোকানে ঢুকে দেখতে পাই দোকানের র‌্যাকে সাজানো মোবাইল গুলি নেই। পরে সিসি ক্যামেরায় দেখতে পারি সকাল সাড়ে ৭টার দিকে দোকানের একটি তালা খুলে ভিতরে প্রবেশ করে ড্রয়ারে রাখা দুই লাখ ৫০ হাজার টাকা ও বিভিন্ন কোম্পানির প্রায় ১৪ লাখ টাকার মূল্যের মোবাইলগুলি চুরি করে নিয়ে গেছে চোর চক্র। বাসস্ট্যান্ড এলাকায় দিনের বেলায় এমন চুরির ঘটনা ঘটাতে বর্তমানে এই দোকান নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজমের জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দিনের বেলায় চুরি হওয়ার কারণে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, গত মঙ্গলবার রাতেও নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজারে মেসার্স খাদিজা ট্রেডার্স সার ও কীটনাশকের দোকানে ইটের ওয়াল কেটে দুই লাখ ২৬ হাজার টাকার কীটনাশক ও ড্রয়ারে রাখা নগদ দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com