1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জয়পুরহাটে পুলিশ সুপার ম্যারাথন দৌড় প্রতিযোগীতা

আল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

জেলা পুলিশ, জয়পুরহাট এর আয়োজনে (২৩ শে ফেব্রুয়ারি) শুক্রবার সকাল সাড়ে ৭ টায় জেলার বটতলী মোড় থেকে পুলিশ লাইন গেইট পর্যন্ত ৭.৫০ কি: মি: ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় জয়পুরহাট সহ দেশের কয়েকটি জেলা থেকে মোট ১৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।

এ প্রতিযোগিতায় পাবনা থেকে আগত প্রতিযোগি ইমরান হাসান মাত্র ২৪ মিনিটে ৭.৫০ কি: মি: অতিক্রম করে প্রথম এবং জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী আহসান হাবীব ২৭ মিনিটে দ্বিতীয় স্থান অর্জন করেন।

দৌড় শেষে পুলিশ লাইন ড্রিল শেডে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতা করেন, এ্যাডঃ সামছুল আলম দুদু, মাননীয় সংসদ সদস্য, জয়পুরহাট-১ ও সদস্য, স্বরাস্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

উক্ত অনুষ্ঠানের সভাপতি জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে ঢাকায় অবস্থান করায় কে.এম.এ মামুন খান চিশতী, পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত (অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ), জয়পুরহাট উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), জয়পুরহাট, মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত), মোঃ আরিফুর রহমান রকেট, সভাপতি, জেলা আওয়ামীলীগ, জয়পুরহাট, এসএম সোলায়মান আলী, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, জয়পুরহাট, নন্দলাল পার্শী সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি, জয়পুরহাট সহ সাংবাদিকবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com