1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মৌলভীবাজারে কোদালিছড়া অভিশাপ থেকে রূপ নিল সৌন্দর্যে

কাজী সামছুজ্জামান
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার শহরের কোদালি ছড়া খালের দুই তীরের পাঁচ কিলোমিটার এলাকার সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
এরইমধ্যে ওয়ার্ক ওয়ে, গাইড ওয়াল নির্মাণ, লাইটিংয়ের কাজ ও খালের তলায় ব্লক ফেলাসহ বিভিন্ন পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। পুরো কাজ বাস্তবায়ন সম্পন্ন হলে- কোদালিছড়া এলাকাটি দৃষ্টি নন্দন আকর্ষণীয় একটি পর্যটন স্থান হিসেবে পরিণত হবে।জানা যায়, প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এ কাজ চলছে।
কোনো এক সময়ে মৌলভীবাজার জেলা শহরের প্রধান একমাত্র অভিশাপ হয়ে দাঁড়িয়ে ছিল কোদালি ছড়া খাল। একটু বৃস্টি হলেই রাস্তা তলিয়ে যেত। এবং বাসা বড়িতে বেহাল দশা দেখা দিত। দীর্ঘদিনের দখল দূষণে এখালটি ক্ষীণ হয়ে ভরাট হয়ে পড়ায় শহরের পুরো পানি নিষ্কাশনের বাঁধার কারন হয়েছিল। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট বাসা বাড়ি তলিয়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হতো। তবে এক কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ২০১৮ সালে পৌরসভাসহ প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহর থেকে হাওড় পর্যন্ত চৌদ্দ কিলোমিটার খাল পুনর্খনন ও দখলমুক্ত হওয়াতে শহরজুড়ে জলাবদ্ধতার অভিশাপ মুক্ত হয়।তবে এরইমধ্যে পর্যটন শহরের প্রাণ কেন্দ্রে প্রবাহিত এ কোদালি ছড়া খাল ও তার আশপাশ আরো সৌন্দর্যমন্ডিত এবং  আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে একটি প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দুই তীরে পাঁচটি প্যাকেজের মাধ্যমে দৃষ্টি নন্দন ওয়ার্ক ওয়ে, গাইড ওয়াল নির্মাণ, রেলিং, লাইটিং, শৌচাগার, বসার বেঞ্চ ও সেই সঙ্গে ফুল বাগানসহ নির্মাণ কাজ চলছে। অবশিষ্ট কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে গেলে এটি দর্শনীয় পর্যটন স্থান হিসেবে সবার মন কাড়বে।এ, এ, কিউ, সি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান শ্যামল জানান, সরকারের সঠিক নিময়মতেই কাজ করা হয়েছে। সঠিক সময়েই তা পৌরসভার কাছে হস্তান্তর করা হবে।
মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান জানান, পৌরসভার নজরদারিতে গুণগতমান বজায় রেখেই কাজ হচ্ছে।পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন, পৌরবাসীর অভিশাপ কোদালিছড়া এরইমধ্যে সংষ্কারে পানি নিষ্কাশনসহ অনেক সুবিধার সৃষ্টি হয়েছে। এখন সৌন্দর্যবর্ধনে যে কাজ হচ্ছে বাস্তবায়িত হলে, পৌর নাগরিকদের বেড়ানোর জন্য দৃষ্টি নন্দন পর্যটক স্পট হবে কোদালিছড়া।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com