1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুরাদনগরে বাইক চোরের সিন্ডিকেটের তিন সদস্য আটক

মো:আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে
মুরাদনগর থানা পুলিশের সাহসী অভিযানে তিনজন বাইক চোরের দল গ্রেপ্তার হয়েছে। গতকাল রাতে পরিচালিত এই অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নাম আশ্রাফুল (২৪), ইলিয়াছ (২০), এবং মামুন (২৯)। দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি মামলা (মামলা নং-১৭(২)২০২৪,ধারা-৩৭৯ পিসি) দায়ের করা হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করে। তাদের জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়,তারা একটি বৃহৎ মোটরসাইকেল চোরের সিন্ডিকেটের সাথে যুক্ত।উদ্ধারকৃত দুটি মোটরসাইকেলের মধ্যে একটি Hero Splendor ও অন্যটি Yamaha R-15। মুরাদনগর থানা পুলিশ মোটরসাইকেলের প্রকৃত মালিকদের উপযুক্ত প্রমাণসহ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।
এই অভিযানের মাধ্যমে মুরাদনগর এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা কমে আসবে বলে আশা করা হচ্ছে ও পুলিশের এই সাহসী পদক্ষেপের জন্য স্থানীয় জনগণ তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন।
মুরাদনগর থানা অফিসার ইনচার্জ মোটরসাইকেলের মালিকদের জন্য নির্দেশনা দিয়ে বলেন,যদি আপনার মোটরসাইকেল চুরি হয়ে থাকে,মুরাদনগর থানায় যোগাযোগ করুন,আপনার মোটরসাইকেলের মডেল, রঙ, রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন,মালিকানার প্রমাণপত্র সাথে নিয়ে যান।পুলিশের সাথে সহযোগিতা করুন, অপরাধমুক্ত সমাজ গড়ে তুলুন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com