1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

নবাবগঞ্জে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক-১

নিজস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৮ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগে প্রশাসন অভিযান চালিয়ে জয় রোজারিও(৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। রোববার উপজেলা বান্দুরা সড়কের বান্দুরা বাস-স্ট্যান্ড এলাকায় থেকে আটক করা হয়। আটককৃত জয় রোজারিও নয়নশ্রী ইউনিয়নের দেওতলা এলাকার সুনিল রোজারিওর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত জয় রোজারীও বান্দুরা বাজার সংলগ্ন সড়কে বিভিন্ন পরিবহন থামিয়ে যানজটের সৃষ্টি করে এবং বিভিন্ন পরিবহন থেকে অনৈতিকভাবে চাঁদা আদায় করে। কেউ চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে তাকে মারধর করতো বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে একজন সংবাদকর্মী অভিযুক্ত জয় রোজারিওকে প্রশ্ন করলে ওই সংবাদকর্মীকে তিনি নাজেহাল করেন।

নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আ. হালিম বলেন, পথচারী ও বিভিন্ন পরিবহন চালক ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জয়কে আটক করা হয়েছে। পরে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com