টাঙ্গাইলের সখিপুরে তক্তারচালা সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যনিজিং কমিটির সভাপতি ও হাতীবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নবীন হোসেন, অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন, বাসাইল সখিপুরের সংসদ সদস্য , ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অনুপম শাজাহান জয় এম,পি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার , বরেণ্য অতিথি উপস্থিত ১ম দিন বাবু অখিল প্রিয় সরকার স্যার, অবঃ প্রধান শিক্ষক, তক্তারচালা সবুজ বাংলা উচ্চ বিদ্যালয় ২ দিন জুলফিকার হায়দার কামাল (লেবু), বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন রতন, বক্তব্য রাখেন তক্তারচালা বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , মোঃ বাহার উদ্দিন। উক্ত অনুষ্ঠানে স্কুলের ছাত্রীরা নাচের মাধ্যমে প্রধান অতিথিকে বরণ করে। সারা দিন ছাত্র-ছাত্রীরা নানারকমের খেলাধুলা, ডিাসপ্লে এবং কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি দেন সভাপতি সাহেব।