1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার

নরসিংদীর পলাশে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

নরসিংদীর পলাশ উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ০২ জন এবং গুরুতর আহত হয়েছে আরো ৬ জন। শনিবার(২৪ ফেব্রুয়ারি)ভোরঃ-৪ টার দিকে পলাশ উপজেলার টঙ্গি-ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মোঃনাইবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত এনা পরিবহনের চালকের নাম মোঃশহীদ।তার বাড়ী কিশোরগঞ্জে।নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান,সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রাবাহী বাস টঙ্গী-ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে গাড়ী দুটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মোঃশহীদ ও কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়।গুরুতর আহত হয় আরো ৬ জন যাত্রী।তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭ টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকতিয়ার উদ্দীন ও পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃজসিম উদ্দীনসহ পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।পলাশ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃজসিম উদ্দীন জানান,দূর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।একজন চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং অন্য জনের পরিচয় জানার চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com