1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী

সাগর-রুনি হত্যা : দ্রুত বিচার চান সাংবাদিকরা

রাশেদুল আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ১২ বছর পূর্ণ হয়েছে। কিন্তু এখনও সেই হত্যার বিচার হয়নি। বিচার তো দূরে থাক, ১০৫ বার সময় নিয়েও তদন্তকারী সংস্থা প্রতিবেদনই দাখিল করতে পারেনি। তবুও সাংবাদিকরা এই হত্যার বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী। রবিবার চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) আয়োজিত স্মরণ সভায় চসাস সভাপতি এ কথা বলেন।
সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, স্বাধীন সাংবাদিকতার পথ বন্ধ করতেই বার বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হচ্ছে। তাই আর কালক্ষেপণ না করে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। সংস্থার সহ-সংগঠনিক সম্পাদক পলাশ কান্তি নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী গোফরান, তথ্য সংরক্ষণ সম্পাদক মনসুর আলম, চসাসের অনুষ্ঠিত নির্বাচনের নির্বাচন কমিশন প্রণব রাজ বড়ুয়া, নীলকমল সুশীল ও রাফিকা আক্তারসহ প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com