1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

কালাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Sumon Mondal
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে
জয়পুরহাট জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আল মামুন মিয়া–কে স্বাগত জানিয়ে কালাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামিমা আক্তার জাহান–এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজন করে উপজেলা প্রশাসন, কালাই।
সভায় কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি জনাব লুৎফর রহমান বক্তব্যে বলেন, “কালাই উপজেলার একটি ঐতিহ্যবাহী দিঘি রয়েছে, যেখানে বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন। কিন্তু দিঘির পাশে কোনো পিকনিক স্পট নেই। ফলে দর্শনার্থীরা রান্না বা অবস্থানের সুবিধা পান না।” তিনি নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে সেখানে একটি পিকনিক স্পট স্থাপনের দাবি জানান।
এ সময় কালাই মডেল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মো. সুমন মন্ডল বলেন, “সাম্প্রতিক সময়ে কালাই উপজেলায় মাদক ও চুরির ঘটনা বেড়েছে। তরুণদের হাতে সহজে মাদক পৌঁছে যাওয়ায় তাদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে।” তিনি আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মো: আল মামুন মিয়া সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন,
“উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসন, গণমাধ্যম, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com