পীরগঞ্জের ফকিরগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যলয়ে দুইজন শিক্ষক ও একজন অফিস সহকারী কে অবসরকালীন বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
রবিবার সকাল ১১ ঘটিকার সময় ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অবসর কালিন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক মোঃ আব্দুল খালেক প্রধান মোঃ লিয়াকত আলী মন্ডল ও অফিস সহকারী সত্যনারায়ণ রায়ের চাকরি জীবন শেষ করে অবসর গ্রহণ করায় সংবর্ধনা দেয় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফিজুর রহমানের সভাপতিত্বে ফেরদৌস আলম প্রধানের সঞ্চালনায় বক্তব্য দেন ৯ নং সেনগাও ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান সরকার ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম প্রধান দাখিল মাদ্রাসার সুপার মোঃ জয়নাল আবেদীন সাবেক অভিভাবক সদস্য রিয়াজুল ইসলাম প্রধান আব্দুল হাকিম প্রধান শিক্ষক জবাইদুর রহমান রহমান তালুকদার সুনীল চন্দ্র রায় জাহানারা বেগম ও আফরোজা বেগম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মোঃ আব্দুল খালেক প্রধান ও মোঃ লিয়াকত আলী মন্ডল। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন। বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ অশ্রু সিক্ত নয়নে বিদায়ী শিক্ষকদের বাড়ি পৌঁছে দেন।