1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী

মিরপুরে চোরাই মোটরসাইকেল সহ দুই চোরকে আটক করেছে পুলিশ

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৪ বার পড়া হয়েছে
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া সদর থানাধীন কাথলিয়া এলাকা থেকে গাড়ি সহ আসামিদের আটক করে পুলিশ। আটকৃত আসামিরা হচ্ছেন পোড়াদহ দক্ষিণ কাটদহ এলাকার বাবু মন্ডলের ছেলে শাজাহান আলী ৩৮ ও দৌলতপুর থানার পশ্চিম উদয়নগর এলাকার রাসেদুল খানের ছেলে রাহাত খান জিম ৩৩।
এ সময় তাদের নিকট হতে চুরি হওয়া ইয়ামাহা নীল রঙের এফজেড ভার্সন থ্রি গাড়িটি উদ্ধার করা হয়। মিরপুর থানা সূত্রে জানা যায় গত ১৫ই ফেব্রুয়ারি রাতে মিরপুর পৌরসভার আদর্শ পাড়া আফজাল হোসেনের বাড়ির সিঁড়ির রুম থেকে মোটরসাইকেল চুরি হয়। এরপর থেকেই ঘটনার তদন্তে নামে মিরপুর থানা পুলিশ। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মিরপুর থানার এসআই প্রতাপ কুমার সিংহ সহ সঙ্গীয় ফোর্স এর অভিযানে আসামিদের আটক করে পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায় আসামিরা পেশাদার মাদক কারবারি ও চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম বলেন আসামিদের চুরির মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত আরও আসামিদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com