1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী

নীলফামারীতে নারীকে মাইক্রোবাস চাপার ঘটনার সাত মাস পর চালক সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ জীবন ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে
গত বছরের ২ জুলাই রাত সাড়ে ১২টার দিকে সন্তান সম্ভাব্য শারমিন বেগম (২৫), তার মা ও মেয়েসহ তার বাবার বাড়ি ডোমার থানা হতে সিএনজিযোগে স্বামীর বাড়ি সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে নীলফামারী সদর থানার সংঘলসী ইউনিয়নের শিমুলতলী নামক স্থানে পেছন থেকে একটি মাইক্রোবাস বেপরোয়াভাবে ধাক্কা দিলে শারমিন বেগম মহাসড়কের ওপর পড়ে যান এবং মাইক্রোবাসের সঙ্গে শারমিনের কাপড় পেঁচিয়ে যায়। কিন্তু চালক গাড়ি না থামিয়েই সামনে চলতে থাকেন। মাইক্রোবাসটি প্রায় দুই কিলোমিটার শারমিনকে টেনে হেঁচড়ে নিয়ে যায় এবং পোরারহাট মহাসড়কের ওপরেই সন্তান প্রসব হয়। টহলরত সৈয়দপুর থানা পুলিশ শারমিন বেগম ও তার নবজাতক শিশুকে সৈয়দপুর কুন্দুল হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত ডাক্তার মা ও তার সন্তানকে মৃ/ত ঘোষণা করেন। জাতীয় জরুরী সেবা-৯৯৯ কলে নীলফামারি থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় নীলফামারী থানায় একটি নিয়মিত মামলার রুজু হয়। দীর্ঘ তদন্তের পরে নীলফামারী পুলিশ ঘাতক মাইক্রোবাস চালককে শনাক্ত করতে সক্ষম হয়।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সৈয়দপুর থানাধীন কাজীপাড়া নামক স্থান থেকে আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তিনি নীলফামারী সদর থানার বেড়াকুটি গ্রামের খয়রাত হোসেনের ছেলে। শনিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com