1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
পিরোজপুরের কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপহার সামগ্রী বিতরণ করা হযেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে, বাল্য বিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।অত্র বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া। এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বিআরডিবি অফিসের মাঠ সংগঠক মনিজা আক্তার, মেহেদী হাসান শামীম।
 প্রশিক্ষণ শেষে ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান তাদের দপ্তরের বিভিন্ন সেবামূলক কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং তারা অভিমত প্রকাশ করেন তারা অনেক কিছু এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com