মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের কাছে পোনাজিউন শহরের পুলিশ স্টেশন নিয়ন্ত্রণ নিয়েছে। গত বৃহস্পতিবার জান্তা বাহিনীকে পিছু হটিয়ে পুলিশ স্টেশন নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে আরকান আর্মি। এর আগে সম্প্রতি সিত্বের কাছাকাছি পাকতাও নামের আরেকটি শহর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। রাখাইন মিডিয়ার তথ্যনুযায়ী আরাকান আর্মির পক্ষ থেকে সিত্তের সামরিক কমান্ডারকে আত্মসমর্পণ করা বা পরাজয় স্বীকার করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতি সিত্তে শহরের এক বাসিন্দা মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্যা ইরাবতী বলেছেন। আরাকান আর্মির আক্রমণের ভয়ে সিত্তের অর্ধেকের বেশি বাসিন্দা এলাকা ছেড়েছেন। এর মধ্যে জান্তা প্রশাসনের অনেকেই রয়েছেন। ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়। জান্তার শক্তিশালী অবস্থান গুলো লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাওয়ার কথা বলেছে আরাকান আর্মি। এর মধ্যে রয়েছে পোনাজিওন,রাথেডং,বুথিডং, ও মন্ডু শহর।