কক্সবাজার রেল স্টেশনে রেলের ভুয়া টিকিট নিয়ে প্রতারণার শিকার হয়েছেন ৯ যাত্রী, কালোবাজারি থেকে রেলের আনসারের মাধ্যমে টিকিট নিয়ে এমন প্রতারণার শিকার হন তারা। সোমবার (২৬ শে ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে এ ঘটনা ঘটে। যাত্রীরা জানান গাজীপুর টঙ্গী থেকে দুদিন আগে কক্সবাজার ঘুরতে আসছিলেন ৯ জন যাত্রী। সেখানে ঢাকা থেকে ট্রেন আসার সময় পরিচয় হন আনসার সদস্য বায়েজিদের সাথে, তার কাছ থেকে ফিরতি পথের টিকেট পাওয়া যাবে কিনা জানতে চাইলে কালোবাজারি থেকে টিকেট নিয়ে দেন আনসার সদস্য বায়েজিদ। টিকেট নিয়ে রাত ১২:৩০ মিনিটে কক্সবাজার রেল স্টেশনে এসে রেলের জন্য অপেক্ষা করতে থাকেন রাত ১টা পর্যন্ত। কিন্তু ট্রেন আর আসেনি ট্রেনের টিকেট নিয়ে এমন প্রতারণার শিকার হয়ে এখন পথে পথে পর্যটকর।
আনসার বায়েজিদ মুঠোফোনে জানান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) থেকে টিকেট নিয়ে তাদের দিয়েছেন, ট্রেনটি রাত ১২:৩০ মিনিটে নয়, দিন ১২:৩০ এ বলে জানান তিনি । তবে ৯ জনের মধ্যে এক যাত্রী মোঃ লাল চান জানান টিকেটের দাম ৬৯৫ টাকা হলেও প্রতিটি ১২৫০ টাকায় ক্রয় করেছেন। আনসার বায়েজিদ আমাদের সাথে প্রতারণা করেছেন । আরেক যাত্রি রিয়াদ হাসান রাসেল বলেন।আমাদের যাওয়ার জন্য টাকা নেই, টাকা ম্যানেজ করতে পারলেও বাস নেই এত রাতে, ছোট শিশু এবং আমরা সবাই এখন পথে পথে হয়ে গেলাম। এতরাতে কোথায় যাব।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের মাস্টার গোলাম রাব্বানী বিষয়টি নিয়ে বলেন, এরকম প্রতারনার কোন সুযোগ নেই, যদি কেউ অসাধু উপায়ে এরকম করে থাকে তাদের বিরুদ্ধে আইনোন ব্যবস্থা নেওয়া হবে। যেখানে ১০ দিন আগে ছারলে ও দুই মিনিটে টিকেট হাওয়া হয়ে যায়, সেখানে কিভাবে ৯টি টিকেট পেলো সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। টিকেট কালোবাজারি সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনুন ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটক এবং স্থানীয়দের।