1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

ঘাটাইলে হানাদারমুক্ত দিবস পালিত

মো.রকিবুল হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে


টাঙ্গাইলের ঘাটাইলে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস। ঐতিহাসিক এই দিনে—১০ ডিসেম্বর—১৯৭১ সালের রক্তঝরা মুক্তিযুদ্ধের মধ্যে ঘাটাইলসহ আশপাশের বেশ কয়েকটি উপজেলা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়।

সরকারি নথি ও মুক্তিযোদ্ধাদের বর্ণনা অনুযায়ী, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা সাহসীকতার সঙ্গে ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী, কালিহাতী, ভুঞাপুর ও গোপালপুর উপজেলায় একযোগে আক্রমণ চালান। পাক-হানাদার বাহিনীর ঘাঁটিগুলোতে এই প্রবল আক্রমণে শতাধিক রাজাকার-আলবদর ও পাকিস্তানি সেনা আটক হয়। মুক্তিযোদ্ধাদের দখলে আসে প্রচুর অস্ত্রশস্ত্র। এতে হানাদার বাহিনীর মনোবল ভেঙে পড়ে এবং তারা ঢাকার দিকে পিছু হটতে বাধ্য হয়। ওইদিনই এ অঞ্চলে উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

মুক্তিযুদ্ধের শুরুতেই ২৬ মার্চ বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে সংগঠিত হয় মুক্তিবাহিনী। তাঁদের নেতৃত্বেই ১০ ডিসেম্বর উত্তর টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর, ঘাটাইল ও কালিহাতী সম্পূর্ণভাবে শত্রুমুক্ত ঘোষণা করা হয়।

দিবসটি পালন উপলক্ষে শনিবার ঘাটাইল উপজেলা প্রশাসন, স্থানীয় প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। সকালে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা, প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com