প্রকৃতির নিয়মেই শীত আসে। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষদের হাড়কাঁপানো কষ্ট। দেশব্যাপী এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র আইকন মানবকল্যাণ সেবা সংস্থার পক্ষ থেকে অসহায়, হতদরিদ্র বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সোমবার ২ ডিসেম্বর সকাল ১১ টার সময় কম্বল বিতরণ করা হয়আইকন মানবকল্যাণ সেবা সংস্থার একটি অরাজনৈতিক, ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান—এ ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছে আইকন মানবকল্যাণ।প্রতি বছর গরীব অসহায়দের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় কম স্বামর্থ্যবানদের। অসহায় দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন অনুভূতি। প্রতিবারের মত আবারো সর্ব প্রথম শীতের সিজিনেআইকন মানবকল্যাণ সেবা সংস্থা এগিয়ে এসেছেন। দূর্গাপুর পৌর এলাকার সাধারণ অসহায় মানুষের শীতের কম্বল দ্বারে পৌঁছে জড়িয়ে দেওয়ায় বিভিন্ন রকম অনুভূতির পাচ্ছেন শীতার্থরা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: সাহাবুল হক। এছাড়া উপস্থিত ছিলেন দূর্গাপুর পৌরসভার যুগ্মআহব্বায়ক মজনুর রহমান ও দূর্গাপুর পৌরসভার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: শাহাদাত হোসেন রাজীব রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য পারভেজ। দূর্গাপুর পৌরসভা যুবদলের সাবেক সাধারণত সম্পাদক মিজানুর রহমান মিজান সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মিঠুন আলী