1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ার পর জনসমক্ষে না এলেও তিনি এখনো দেশটির যুদ্ধ ও কূটনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষমতার কাঠামো বর্তমানে অনেকটাই বিভক্ত হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও সংঘাত অবসানের আলোচনায় মোজতবা খামেনি প্রভাব রাখছেন। যুদ্ধের শুরুতে হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পাশাপাশি দেশটির শীর্ষ সামরিক নেতারাও মারা যান। ওই হামলায় মোজতবাও গুরুতর আহত হন। এরপর থেকেই তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে জল্পনা চলছে।

মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, খামেনি এখনো চিকিৎসাধীন রয়েছেন এবং শরীরের এক পাশে গুরুতর দগ্ধ হওয়ার ক্ষত রয়েছে। তিনি কোনো ইলেকট্রনিক মাধ্যমে যোগাযোগ না করে বরং সরাসরি সাক্ষাৎ বা বার্তাবাহকের মাধ্যমে সীমিত যোগাযোগ রাখছেন।

তবে ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের প্রটোকল প্রধান মাজাহের হোসেইনি দাবি করেছেন, মোজতবা খামেনি এখন সুস্থ আছেন এবং তার আঘাতের ক্ষত দ্রুত সেরে উঠছে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি সম্প্রতি খামেনির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। এটিই নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম প্রকাশ্য সাক্ষাতের খবর।

মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। দেশটির উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনো সচল রয়েছে। একই সঙ্গে মার্কিন অবরোধ সত্ত্বেও ইরান আরও বেশ কয়েক মাস অর্থনৈতিকভাবে টিকে থাকতে পারবে বলেও ধারণা করা হচ্ছে।

বর্তমানে ইরানের দৈনন্দিন কার্যক্রম মূলত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ পরিচালনা করছেন বলে ধারণা মার্কিন কর্মকর্তাদের। অন্যদিকে, মার্কো রুবিও বলেছেন, ইরানের রাজনৈতিক কাঠামো এখনো বিভক্ত ও অকার্যকর অবস্থায় রয়েছে, যা সংঘাত নিরসনের আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com