1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের সায়েদাবাদ বাস টার্মিনাল: ভোর থেকেই ঈদে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর

আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, আজকে আমার জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। আপনাদের সকলের কাছে দোয়া চাই।

রোববার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেছেন।

পোস্টে মাহমুদা মিতু লিখেছেন, পার্টির আহ্বায়কের বাইরে নাহিদ ইসলাম আমার ছোট ভাইয়ের মত। কিন্তু আজ সে আমার জন্য আমার অভিভাবক হিসেবে পাশে ছিল। ছোটবেলায় প্রথম পরীক্ষার দিন আম্মু আব্বু বা বড় ভাই থাকলে যেভাবে পাশে থাকে, পথ দেখিয়ে নিয়ে যায়। আমার সংসদের প্রথম দিনটাতে আমার আহ্বায়ক সেভাবেই নিয়ে গিয়েছে, পথ দেখিয়েছে, বিভিন্ন জায়গাগুলো চিনিয়েছে।

তিনি লেখেন, নাহিদ ইসলামের এই দায়িত্ববোধ আমাকে আর ও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। ভীষণ ভালো লাগাও কাজ করছিল, সত্যি বলতে সাহস ও পেয়েছি। আলহামদুলিল্লাহ।

তিনি আরও লেখেন, আমার এই ছোট্ট জীবনে অসংখ্য মানুষের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা পেয়েছি সঙ্গে দোয়াও পেয়েছি। আপনারাও সবসময় দোয়া করেছেন ভালোবাসা দিয়েছেন। আজকে আমার জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাকে দেশ ও জনগণের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার তৌফিক দেন।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com