1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার খুলনা জেলা পরিষদের উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছেলে নিহত আহত বাবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ অনিবার্য হতে পারে: ইরানি কর্মকর্তা সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকির ঘটনায় ডিআরইউ’র গভীর উদ্বেগ কু-সংস্কারের পর্দা সরিয়ে ভন্ড ফকিরের মুখোশ উন্মোচন

উল্লাপাড়ায় পূজামণ্ডপে পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

মোঃ আনিছুর রহমান লিটন 
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ভবানী মন্দির এলাকায় পূজামণ্ডপে উচ্চস্বরে ডিজে গান বাজানো বন্ধ করতে গেলে উপস্থিত কয়েকজন ব্যক্তি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং আক্রমণাত্মক আচরণ শুরু করেন। এক পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্য সাগর আহমেদের ওপর হামলা হয়। ঘটনার সময় এএসআই মো. ওমর ফারুক ছাড়াও দায়িত্বরত অন্যান্য পুলিশ সদস্য, আনসার-ভিডিপি সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে সার্কেল অফিসার ও থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় গত মঙ্গলবার মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছেন—সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, সিরাজগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন লাবলু, হাফিজুর রহমান, ইসাহাক আলী, জাহাঙ্গীর আলম, মাসুদ রানা, টাইগার হোসেন, আব্দুল মান্নান, আরিফ, রেকাত হোসেনসহ মোট ১৮ জন। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাইফুল ইসলাম বাবলুর বক্তব্য পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, “আমরা পূজা নিয়ে ব্যস্ত আছি। এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কিছুটা সময় লাগবে, তবে বিষয়টি নিয়ে কাজ চলছে।” সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, “মামলা হয়েছে, বিষয়টি আমরা অবগত আছি।”

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com