1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর

এক দশক পর চালু হচ্ছে নাটোরের মালঞ্চি রেলওয়ে স্টেশন

বাগাতিপাড়া (নাটোর প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৭ বার পড়া হয়েছে
বুধবার (২০ ডিসেম্বর) সকালে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়নের যোগদানের মাধ্যমে পুনরায় চালু হয় এই রেলস্টেশনটি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রোজ, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি প্রভাষক এম. আরিফুল ইসলাম তপু।
জানা গেছে, ১৯২৭ সালে স্থাপিত হওয়ার পর সঠিক ভাবে কর্যক্রম চললেও ২০০৩ সাল থেকে এ স্টেশনে জনবল কমতে শুরু করে। ২০০৬ সালে জনবলশূন্য হয়ে পড়ে স্টেশনটি। এখানে একটি সরাসরি এবং প্ল্যাটফর্ম-সংলগ্ন দুটিসহ মোট তিনটি ক্রসিং লাইন রয়েছে। পয়েন্টসম্যান না থাকায় ক্রসিং লাইনে ট্রেনের গতিপথ পরিবর্তন করা এতোদিন সম্ভব হয়নি।
এ কারণে সব ট্রেন সরাসরি লাইনটি দিয়ে চলাচল করতো। এই লাইন নিয়ন্ত্রণ করতো মালঞ্চি স্টেশনের দুই পাশের স্টেশন নাটোর ও ঈরশ্বদী।
তবে স্টেশন মাস্টারের যোগদানের পর তিনিই তা নিয়ন্ত্রণ করছেন এবং প্ল্যাটফর্ম-সংলগ্ন একটি লাইনে ট্রেন থামছে। মালঞ্চি স্টেশনের মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন জানান, তিনি একা হওয়ার কারণে মাত্র ৮ ঘন্টা স্টেশন চালু থাকছে।
আগামীতে বাকি আরও দুজন স্টেশন মাস্টার যোগদান করলে সবসময় স্টেশনটি চালু থাকবে। নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি প্রভাষক এম. আরিফুল ইসলাম তপু বলেন, এই উপজেলায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট ও বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) মতো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে।
তাছাড়া, প্রায় দুই শতাধিক স্কুল-কলেজ,হাসপাতাল ও সরকারি দপ্তর রয়েছে। স্টেশন চালু হলেও এখানে মাত্র দুইটি ট্রেন থামছে।
নাটোরের পরে ঈশ্বরদী রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস,চিলাহাটি এক্সপ্রেস,বুড়িমারী এক্সপ্রেস এবং খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনগুলির স্টপেজ এজন্য যাত্রীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। কারণ নাটোর হইতে ঈশ্বরদী সুদীর্ঘ পথ।
বিধায় নাটোর ও ঈশ্বরদী মাঝখানে মালঞ্চি স্টেশনে ট্রেন গুলির স্টপেজ একান্ত প্রয়োজন। বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার মুঠোফোনে জানান, স্টেশনটি উন্নয়নে কাজ চলছে। আরেকটি প্ল্যাটফম নির্মাণসহ যাবতীয় কাজ দ্রুত বাস্তবায়ন করবে রেলবিভাগ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com