1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ: শিক্ষামন্ত্রী আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জামালপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদন্ড মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঈশ্বরদীর আবহাওয়া অফিস কাগজে-কলমে আধুনিক, বাস্তবে অচল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার হেরোইন ব্যবসায়ী মুকুলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

এক সঙ্গে সরিষা ক্ষেতে পড়েছিলো দুই ভায়ের গলাকাটা নিথর দেহ

আনার বিশ্বাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের মাঠে ৩১ ডিসেম্বর সকালে মহম্মদপুর পুলিশ দুই ভায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন- পানিঘাটা গ্রামের মন্জুরুল মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৩) ও হৃদয় মোল্লা (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ৩০ ডিসেম্বর রাতে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে সবুজ ও তার ভাই হৃদয়কে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন রাত থেকে তাদের খোঁজাখুঁজি করছিলেন। সকালে স্থানীয় লোকজন পানিঘাটা গ্রামের মাঠে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতদের মধ্যে সবুজ মোল্লা কৃষিকাজ ও মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আর তার ছোট ভাই হৃদয় দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মহম্মদপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম দেশ বুলেটিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com