1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা ভয়াবহ শিলাবৃষ্টিতে চিলমারী–রৌমারীতে কৃষকের কান্না, নৌকায় থাকা ব্যক্তির মৃত্যু, একজন নিখোঁজ পূর্বধলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ঘরবাড়ি চিলাহাটিতে শিশুশ্রম বন্ধে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরের মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার আবাবিল তারুণ্যের আলো ফাউন্ডেশন এর সদস্য, সম্মানিত ব্যক্তি ও ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিল মনিরামপুরে ট্রাকের ডালার আঘাতে জুতা বিক্রেতা গুরুতর আহত কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত, হেল্পার গুরুতর আহত ফরিদপুরে দী’র্ঘ ১০ বছর পর রা’য়: কলেজছাত্রী অ*প*হরণ ও ধ-র্ষ-ণ মা*ম*লায় যুবকের যা*ব*জ্জী*বন! সান্তাহারে দুস্থ মহিলাদের মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ

এমপি ফারুকের থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ সাজেদুর রহমান 
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে
রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার ম্যানহল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, লাশটি কয়েকদিন আগে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর থিম ওমর প্লাজার পেছনে ম্যানহোল থেকে এই লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ হবে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার সকালে এই এলাকায় তীব্র গন্ধ পেলে আমাদের জানায় নিরাপত্তা কর্মীরা। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার ম্যানহোলে লাশ পাওয়া যায়। চেহারাতেও কিছু বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা রঙের পাঞ্জাবি পায়ে জুতা ছিল। তিনি বলেন, লাশটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কয়েকদিন আগে তাকে হত্যা করে ম্যানহলে ফেলে গেছে। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে।
ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও পিবিআইয়ের সদস্যরা উপস্থিত আছেন। এখান থেকে মরদেহ রাজশাহী মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com