1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে ১ অটোরিকশা চালক নিহত

সাফায়েত নাহিয়ান
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

বেলাল পেশায় সিএনজি অটোরিকশা চালক। তিনি ওই এলাকার মো. আনোয়ারের ছেলে।জানা গেছে, টাইগারপাস থেকে ঝাউতলা রুটে চলাচলরত গ্রাম সিএনজি অটোরিকশার নিয়ন্ত্রণ নিয়ে শনিবার রাতে বাবুল গ্রুপ এবং মিজান গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় বাবুল গ্রুপের সঙ্গে জুয়েল গ্রুপও যোগ দেয়। পরে দুই গ্রুপের কর্মীরা মিলে মিজান গ্রুপের বেলালকে ছুরিকাঘাত করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেয়ামত উল্লাহ জানান, দুই পক্ষের সংঘর্ষের সময় একজনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় মো. বেলাল নামের একজনকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com