1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

কর্মকর্তাদের সাথে শিল্পমন্ত্রীর মতবিনিময় সভা অনুুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ও দ্বিতীয়বারের মতো শিল্পমন্ত্রী হওয়ায় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন এম.পি।শনিবার(২০ জানুয়ারী)সকালে মনোহরদী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)জনাব হাছিবা খান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল  মজিদ মাহমূদ হুমায়ূন এম.পি।দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ সময় বিভিন্ন দপ্তর প্রধানগণ সরকারের গৃহীত বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।সেই সাথে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব দেন।প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী প্রথমেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং চলমান উন্নয়নমূলক কাজগুলো ঐক্যবদ্ধভাবে শেষ করার তাগিদ দেন।তিনি আরো বলেন,আমি প্রতি মাসেই আপনাদের সাথে বসে উন্নয়ন কাজগুলো সম্পর্কে আলোচনা করবো।স্ব স্ব ক্ষেত্রে আপনারা যারা দায়িত্ব পালন করছেন তাদের কাজের জবাবদিহিতা থাকতে হবে।মানুষের মৌলিক চাহিদাগুলোর উপর বেশী জোর দিতে হবে।বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে বাজার মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে।সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আমার সহযোগীতার হাত সবসময় আপনাদের পাশে থাকবে।এসময় মনোহরদী পৌর মেয়র আমিনূর রশীদ সুজন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মারুক দস্তেগীর,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম ভূঁইয়া,জেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য ইশরাত জাহান তামান্না,জেলা পরিষদ সদস্য একেএম জহিরুল হক জহিরসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com