1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ: শিক্ষামন্ত্রী আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জামালপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদন্ড মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঈশ্বরদীর আবহাওয়া অফিস কাগজে-কলমে আধুনিক, বাস্তবে অচল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার হেরোইন ব্যবসায়ী মুকুলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

কসবায় আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা পেলেন ১১শ কৃষক

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৯৫৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে সরকারের কৃষি প্রণোদনা পেলেন প্রায় ১১শ প্রান্তিক কৃষক।

মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এসব স্থানীয় প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।

কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমের সঞ্চালনায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা সুলতানা সুপ্রিয়া ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন সরকার প্রমুখ। এসময় উপকারভোগী কৃষক-কৃষানী ও কৃষি উপ-সহকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম বলেন, আসন্ন খরিপ-২ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রতি কৃষকের মাঝে ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com