1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা ভয়াবহ শিলাবৃষ্টিতে চিলমারী–রৌমারীতে কৃষকের কান্না, নৌকায় থাকা ব্যক্তির মৃত্যু, একজন নিখোঁজ পূর্বধলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ঘরবাড়ি চিলাহাটিতে শিশুশ্রম বন্ধে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরের মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার আবাবিল তারুণ্যের আলো ফাউন্ডেশন এর সদস্য, সম্মানিত ব্যক্তি ও ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিল মনিরামপুরে ট্রাকের ডালার আঘাতে জুতা বিক্রেতা গুরুতর আহত কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত, হেল্পার গুরুতর আহত ফরিদপুরে দী’র্ঘ ১০ বছর পর রা’য়: কলেজছাত্রী অ*প*হরণ ও ধ-র্ষ-ণ মা*ম*লায় যুবকের যা*ব*জ্জী*বন! সান্তাহারে দুস্থ মহিলাদের মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ

কাউনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

লিটন কুমার ঢালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
দক্ষিণের জনপদ বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুইদিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠান চলবে ২৯ ও ৩০ জানুয়ারি পর্যন্ত। এর আগে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে  তারুণ্য মেলায় আয়োজন করছিলো।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয়ের প্রাঙ্গনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয়  পতাকা উত্তোলন এবং পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথির পদ অলংকৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী, বিশেষ অতিথি বরগুনা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা বিএনপি’র আহবায়ক মো: হুমায়ুন কবির মল্লিক, উপজেলা একাডেমি সুপারভাইজার এস.এম মাসুদুর রহমান, কাউনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: নোমানুর রহমান খান। উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সভাপতিত্বে দ্বায়িত্ব পালনে বিদ্যালয়ের শিক্ষানুরাগী প্রধান শিক্ষক মো: নাজমুল ইসলাম।
দুইদিন ব্যাপি অনুষ্ঠান সূচিতে আজকে মাঠ পর্যায়ে ইভেন্টে বালিকাদের প্রফুল্লতার সরব ছিলো। মাঠের ইভেন্টের মধ্যে ছিলো ৬০ মিটার,১০০ মিটার, ২০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, ঝুড়িতে বল সংগ্রহ দৌড়, রঙিন বেলুন ফাটানো দৌড়, ভারসাম্য দৌড়, বল নিক্ষেপ, গোরগ লড়াই উল্লেখযোগ্য। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ছিলো বিশেষ আকর্ষণ হাড়ি ভাঙা ইভেন্ট।
উচ্ছ্বসিত কণ্ঠে এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ে বছরের এ দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। পরস্পরের সঙ্গে পুরস্কার জেতার আনন্দ ভাগাভাগির দৃশ্যটি আমাকে আবেগাপ্লুত করে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজমুল ইসলাম প্রতিদিনের স্বদেশকে বলেন, যেকোনো সফলতা অর্জনের জন্য দরকার সাহস ও সংকল্প। এ বার্তাটিকে সামনে রেখেই এবার আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কারণ, খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশ ঘটে।’ তিনি আরও বলেন, ‘মনের প্রশান্তি না থাকলে পড়াশোনায় মন বসবে না। তাই মাঠকেন্দ্রিক খেলাধুলা যেমন ব্যক্তিগত অধ্যয়নে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সহায়তা করে, ঠিক তেমনি মাত্রাতিরিক্ত গেজেট–আসক্তি থেকেও দূরে রাখে। ভবিষ্যতে স্পোর্টসকে কারিকুলামে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com