1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ: শিক্ষামন্ত্রী আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জামালপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদন্ড মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঈশ্বরদীর আবহাওয়া অফিস কাগজে-কলমে আধুনিক, বাস্তবে অচল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার হেরোইন ব্যবসায়ী মুকুলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

কালীগন্জ্ঞে সরকারি মাহাতাব উদ্দিন কলেজে হাজিরা খাতায় ২ মাসের সহি ১ দিনে

মোঃ আতিকুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে
এক দিনে হাজিরা খাতায় ২ মাস ২২ দিনের সই প্রভাষক ইসরাইল হোসেনগত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ইসরাইল হোসেন। অভিযোগ উঠেছে, রোববার (২৭ অক্টোবর) সকালে কলেজে এসে হাজিরা খাতায় একদিনে ২ মাস ২২ দিনের স্বাক্ষর করেছেন তিনি। অভিযুক্ত প্রভাষক ইসরাইল হোসেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।এ বিষয়ে জানতে শিক্ষক ইসরাইল হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জানা গেছে, কলেজে এসে স্বাক্ষর করে তিনি বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও পূর্বাশা কাউন্টার ভাঙচুর মামলায় আদালতে আত্মসমর্পণ করতে যান। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন সরকারি মাহতাব উদ্দিন কলেজের শিক্ষার্থী ইফতি জাহান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে কলেজে আসেন ইতিহাস বিভাগের প্রভাষক ইসরাইল হোসেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে গতকাল শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত তিনি কলেজে অনুপস্থিত ছিলেন। কলেজে এসেই তিনি হাজিরা খাতায় সই করে চলে যান। সন্দেহ হলে শিক্ষার্থীরা হাজিরা খাতা খুলে দেখতে পান তিনি (ইসরাইল হোসেন) বিগত ২ মাস ২২ দিনের সই করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com