1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মো মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৪১৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারী ইউপির খারিজারথাক ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ১৬৯ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়ার সদস্যরা এ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে বজলুর রহমান (৩৩), ইয়ানুস শেখের ছেলে বিদ্যুৎ সেখ (৪৫), মোনছার মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৩২), ফরিদ মন্ডলের ছেলে শাহাজুল ইসলাম (৪১) ও রবকুল শাহ এর ছেলে সাগর শাহ (২৪)। তাদের কাছ থেকে ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, উদ্ধারকৃত ফেনসিডিল তারা সীমান্ত দিয়ে বহন করে আনার সময় র‌্যাব সদস্যরা তাদের আটক করে। এবং তারা লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে তিনি জানিয়েছেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com