1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী রাজারহাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন

কেন্দুয়ায় এক রাতে ৩ ট্রান্সফরমার চুরি

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রাম থেকে এক রাতে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোর। এতে গ্রাহকরা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (১৩ জানুয়ারি) মামলা করা হবে বলে জানা গেছে।

জানা যায়, নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের আওতাধীন উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামে মোট ৩টি ১০ কেভি ধারণক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার শুক্রবার ভোর রাতে চুরি হয়। শুক্রবার সকালে গ্রামবাসীরা দেখেন খুঁটির নিচে ট্রান্সফরমারের সরঞ্জাম পড়ে আছে। পরে তারা পল্লীবিদ্যুৎ সমিতির লোকজনকে খবর দেন। কেন্দুয়া জোনাল অফিসের ডিজিএম মজিবুর রহমান উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামের তিন ট্রান্সফরমরা চুরির ঘটনা স্বীকার করে বলেন, তদন্ত শেষ হওয়ার পর শনিবার (১৩ জানুয়ারি) থানায় একটি মামলা করা হবে।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com