1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ: শিক্ষামন্ত্রী আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জামালপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদন্ড মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঈশ্বরদীর আবহাওয়া অফিস কাগজে-কলমে আধুনিক, বাস্তবে অচল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার হেরোইন ব্যবসায়ী মুকুলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

কেন্দুয়ায় কয়েক শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

কেন্দুয়া উপজেলায় ফলের বাগানের দুই শতাধিক আম ও পেয়ারা গাছ দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা ।
সোমবার (৪ মার্চ) আনুমানিক ভোর ৬ টায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে বাগানের পাহাড়াদার বাগানে গেলে এ গাছ কাটার দৃশ্য ধরা পড়ে প্রথম। পরে বাগানের মালিক ও পাশেপাশের লোকজন জানতে পেয়ে ছুটে এসে হতভম্ব হয়ে পড়ে। ১ একর ৭০ শতাংশ জমিতে আমতলা গ্রামের হাজী আব্দুল মজিদ ওরফে কেনা মিয়ার অনেক পরিশ্রম, অর্থ ও সময়ে গড়ে তোলা আম, জাম, কাঁঠাল, বড়ই ও অন্যান্য সব্জীর সমন্বয়ে চোখ জুড়ানো এই বাগান।

হাজি আব্দুল মজিদ ওরফে কেনা মিয়া বলেন, অনেক কষ্টের এই বাগান আমার। কে বা কারা রাতের অন্ধকারে প্রায় দুইশ পেয়ারা গাছ যে গুলোতে ইতোমধ্যে ফুল ও পেয়ারা ধরেছে ও পঞ্চাশটার মতো আমের চারা কেটে ফেলেছে। আমার সাথে শত্রতাবশতঃ এটা করা হতে পারে। আর্থিকভাবে আমার অনেক ক্ষতি হয়ে গেলো।

রোয়াইবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের বর্তমান মোঃ আব্দুল জব্বার বাচ্চু ও সাবেক মেম্বার মোঃ আব্দুল হেকিম বলেন, এই গাছগুলো কারো ক্ষতি করে নি । যে বা যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত।কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক মুঠোফোনে বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। সরেজমিনে আমার পুলিশ অফিসারদের পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, এটা খুবই দুঃজনক। এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে কোন অভিযোগ করা হলে সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়াও পরবর্তীতে কোন প্রদর্শনী হলে কৃষি অফিস থেকে ভুক্তভোগীকে সহায়তা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com