1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

কোটচাঁদপুরে প্রিয় মুখ সুখোনের ইন্তেকাল — সমাজে শোকের ছায়া

মামুনার রশীদ
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর বেনেপাড়া এলাকার প্রিয় মুখ, সদালাপী, মানবিক গুণে গুণান্বিত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুখোন ভাই আর নেই। আজ শুক্রবার (০৫ই জুলাই ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে তিনি স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুখোন ভাই কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সম্মানিত অভিভাবক সদস্য ছিলেন। শিক্ষার প্রতি তাঁর আগ্রহ, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ ও সমাজসেবায় তাঁর নিরলস ভূমিকা তাঁকে এলাকাবাসীর হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছিল।
তাঁর মৃত্যুতে কোটচাঁদপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। অনেকে তাঁর অকাল প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ ও দোয়া কামনা করেছেন।
বাদ জুমা নামাজ শেষে কোটচাঁদপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। আল্লাহ যেন প্রিয় এই মানুষটিকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন—আমিন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com