1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

ক্রেনবাহী দুইটি জাহাজ

মোঃ শাকিল খান
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের ইনার জেটিতে নোঙ্গর করেছে মেঘনা গ্রুপের ৫৪ হাজার ৪০০ মেট্রিকটন ক্লিংকারবাহী মাদার ভেসেল এম ভি মেঘনা ভেনাস।
ভিয়েতনাম থেকে আসা মাদার ভেসেলটি থেকে ক্লিংকার লাইটারে করে ২২.০১.২০২৪ ইং তারিখ সোমবার আনলোড শুরু হয়েছে।
একই বন্দরে নোঙ্গর করেছে সিঙ্গাপুর থেকে আসা মাদার ভেসেল এম ভি জিন-ঝু জিয়াং ৮৮।এ জাহাজে করে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জেটির জন্য কোল আনলোডার ক্রেন আনা হয়েছে। এ ক্রেনটির ওজন ১৩৬৫ দশমিক ৮১ মেট্রিকটন।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান জানান, মেঘনা গ্রুপের বিশাল জাহাজটি গত ২০ জানুয়ারী বন্দরের আউটারে আসে। গতকাল জাহাজটি বন্দরের প্রথম জেটির ইনারে নোঙ্গর করার পর লাইটার জাহাজে করে ক্লিংকার আনলোড শুরু হয়েছে।
আর সিঙ্গাপুর থেকে আসা এম ভি জিন-ঝু জিয়াং ৮৮ জাহাজটি বন্দরে নোঙ্গর করেছে ২১ জানুয়ারি। জাহাজটি আজ তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়লে জাহাজ থেকে কোল আনলোডার নামানো শুরু হয়েছে। এ নিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রে নির্মিত দ্বিতীয় ইউনিটের জন্য জাহাজ থেকে কয়লা আপলোডের দ্বিতীয় আনলোডার ক্রেন আনা হয়েছে বলে জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com