1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

গানের সুরে ব্রাহ্মণবাড়িয়া মাতালেন জেমস

নূর আলম 
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় গান দিয়ে দর্শক মাতালেন জেমস ও তার দল নগর বাউল। গণপূর্ত ও গৃহায়ণ  মন্ত্রী মোকতাদির চৌধুরীর গণসংবর্ধনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আয়োজনে শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে এই লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে স্বাধীনতার পর এই প্রথম পূর্ণ মন্ত্রী পাওয়ায় জেলাবাসীকে আনন্দ দিতে কনসার্টটি আয়োজন করে জেলা ছাত্রলীগ। আর এই জেমসের কনসার্টকে কেন্দ্র করে শুধু ব্রাহ্মণবাড়িয়ার তরুণ-তরুণী নয়, পার্শ্ববর্তী জেলার ভৈরব, মৌলভীবাজার ও দেবিদ্বারসহ বিভিন্ন এলাকা থেকে নানান যানে করে ছুটে আসে জেমস ভক্তরা।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা ৬টায় শুরু হওয়া কনসার্টে সর্বপ্রথম গান পরিবেশন করে স্থানীয় সংগীত শিল্পীরা। তারপর রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চে গান পরিবেশন করে জনপ্রিয় শিল্পী তুহিনের ব্যান্ড ‘আভেস’। তবে দর্শকদের আগ্রহে ছিলো নগর বাউল জেমসকে নিয়ে। প্রতিটা প্রহর গুণছিলেন কবে আসবে তাদের গানের গুরু। অপেক্ষার অবসান ঘটিয়ে রাত সাড়ে ৯টায় মঞ্চে এসে কনসার্টের প্রাণ ফিরিয়ে দেয় নগর বাউল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com