1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর

চকরিয়ার ইউপি চেয়ারম্যান কারাগারে

বাবলু হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। আদালত সুত্রে জানা যায়সাহারবিল ইউনিয়নের, সাবেক চেয়ারম্যানের সহোদর আবুল কালামকে অপহরণপূর্বক হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা মহসিন বাবুল বাদী হয়ে বর্তমান চেয়ারম্যান নবী হোছাইনসহ আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার অভিযুক্তদের ধরতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। ফলে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায়ও চেয়ারম্যান নবী হোছাইনকে আসামি করা হয়।তিনি অপহরণপূর্বক হত্যাচেষ্টা ও পুলিশের উপর আক্রমণের ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় উচ্চতর আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন নিয়েছিলেন তিনি।

সোমবার (৮ জুলাই) দুপুরে ওই জামিনের শর্তমতে নিম্ন আদালত কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদের আদালতে হাজির হয়ে পুণরায় জামিনের আবেদন করেন। আদালত দু’পক্ষের আইনজীবীর শুনানির পর জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আয়াছুর রহমান।

তিনি জানান, ওই মামলার অভিযুক্তদের ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ ও হত্যাচেষ্টা অপহরণ পৃথক দুই মামলায়। অভিযুক্ত হওয়ার পর উচ্চতর আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন নিয়ে সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আদালত চেয়ারম্যান নবী হোছাইনকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, চেয়ারম্যান নবী হোছাইনের বিরুদ্ধে গরু চুরি, অপহরণ, পুলিশের উপর হামলা, রাষ্ট্রীয় কাজে বাধাদান সহ ১০টি মামলার নথি থানায় থাকলে সবকটি মামলায় জামিনে ছিলেন চেয়ারম্যান নবী হোসাইন।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com