1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

চকরিয়ায় স্বামীর উপস্থিতিতে স্ত্রীকে গণধর্ষণ

সাইফুল মোস্তফা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় স্বামীর উপস্থিতিতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।সোমবার (৮ জানুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং ছড়া বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে ঐ নারী পুলিশকে জানায়, স্বামী নাছির উদ্দীন তাকে প্রায় সময় নির্যাতন করতো।ঐ নারীর অভিযোগ, সন্ধ্যায় তার স্বামী তিন যুবককে নিয়ে আসে। স্বামীর ইন্ধনে ঐ যুবকেরা উপর্যুপরি ধর্ষণ করার পর তাকে রাস্তায় ফেলে রেখে যায়। এরপর সড়কে কান্নাকাটি করতে থাকেন তিনি।
নাছির উদ্দীন ধর্ষণের শিকার নারীর দ্বিতীয় স্বামী।পূর্বের সংসার ছেড়ে আসার পর ২ বছর আগে নাছির সাথে ঐ নারী বিয়ে হয়। তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগে থাকতো বলে জানা গেছে।
এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ঘটনার মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com