1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের অভিযোগ নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর ইটভাটার পুকুরে ভেসে উঠেছে কিশোরীর মরদেহ স্বাধীনতা পদক গ্রহণ করলেন হানিফ সংকেত মুঘল সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী জেলে কার্ডে অনিয়ম ও ভুয়া সাংবাদিকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন সাতক্ষীরায় মোজাহেরের তেলের পাম্পে তীব্র জ্বালানি সংকট, ভোগান্তিতে বাস মালিক ও যাত্রীরা

চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোঃ নিজাম উদ্দিন রাসেল।

মেঃ আসাদুজ্জামান বাবলু
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৮৮ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশন উপজেলার ৯ নং চরমানিকা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ছাত্রলীগ সভাপতি প্রভাষক মো. নিজামউদ্দিন রাসেলকে চেয়ারম্যান হিসেবে পেতে চায় ইউনিয়নবাসী।
নিজামউদ্দিন রাসেল- দক্ষিণ আইচা থানাধীন
চরমানিকা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রবীন আওয়ামী লীগ নেতা ও বর্তমান চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম আব্দুর রব মিয়ার একমাত্র পুত্র।
জানা যায়, প্রভাষক নিজাম উদ্দিন রাসেল (৩৯) বছর বয়সে ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য ও চরমানিকা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ছিলেন। এবং দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা থেকে অধ্যবদি পর্যন্ত সততার সঙ্গে সভাপতির দায়িত্ব পালন করছেন। তার পিতা আব্দুর রব মিয়া সততার সঙ্গে বৃহত্তম চরমানিকা ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের টানা কয়েকবার সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবং ১৯৯৬ সালে চরমানিকা ইউনিয়নের ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে অত্র ইউনিয়নবাসীর পাশে থেকে এলাকায় অসংখ্য রাস্তাঘাট সহ বিভিন্ন সরকারি সাহায্য সহযোগিতা ইউনিয়নবাসীর দ্বারপ্রান্তে পৌছে দিয়েছেন। এছাড়াও তিনি ভোলা জেলা পরিষদের সম্মানিত সদস্য ছিলেন। বর্তমানে চরমানিকা ইউনিয়নে একজন সৎ, আদর্শবান প্রবীন আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় গত ১৩ জানুয়ারী শনিবার বেলা ১২ টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ৬৯ বছর বয়সে প্রায় ৪৯ বছর সক্রিয় ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।
এদিকে ৯ নং চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার ১৭ নভেম্বর মৃত্যু বরণ করায় মেম্বার গিয়াসউদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চালাচ্ছে পরিষদের কার্যক্রম। নিয়ম-অনুযায়ী ৩ মাস ১০ দিন পর অত্র ইউনিয়নে উপ-নির্বাচন হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মো.দেলোয়ার হোসেন। এই নির্বাচনকে সামনে রেখে এলাকায় পাড়া-মহল্লায় সর্বত্র চলছে ব্যাপক নির্বাচনী আলোচনা। এরমধ্যে ব্যাপক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা গেলেও আলোচনায় নাম উঠে এসেছে সৎ, আদর্শবান, যোগ্য, মেধাবী, তরুণ হিসেবে দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠা সভাপতি প্রভাষক নিজামউদ্দিন রাসেলের। তাই তাকে দল-মত-নির্বিশেষে চেয়ারম্যান হিসেবে পেতে চায় ইউনিয়নবাসী।
সরেজমিনে গেলে বৃদ্ধ মো. আব্বাস পন্ডিত, ও যুবক মো. নুরনবী সহ একাধিক ভোটার বলেন, ছাত্রলীগ নেতা প্রভাষক নিজামউদ্দিন রাসেলকে আওয়ামীলীগ থেকে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হবেন। তিনি এলাকার একজন ত্যাগী আওয়ামীলীগ পরিবারের সন্তান।
সে অত্র ইউনিয়নের মধ্যে খুব ভদ্র ছেলে, আমরা তার মধ্যে আগামীর ভবিষ্যত দেখতে পাই। তাকে ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে পেলে এলাকার অনেক উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়াও অত্র ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঘুরে এমন শতশত মানুষের মুখে মুখে শোনা গেছে নিজামউদ্দীন রাসেলের প্রসংশার কথা।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ছাত্রলীগ নেতা প্রভাষক মো. নিজামউদ্দিন রাসেল বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। এবং
কিশোর বয়স থেকে শুরু করে এখন পর্যন্ত রাজনীতির সাথে জড়িত থেকে সাধ্যমত আমি মানুষের উপকার করে আসছি। আমাদের প্রাণ প্রিয় নেতা গণমানুষের বন্ধু ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় যদি আমাকে সুযোগ করে দেয় তাহলে সকলের দোয়া ও আপামর জনতার সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে এই নির্বাচনে অংশগ্রহণ করব। এবং আমার মরহুম পিতার মনের আশা ও ইউনিয়নবাসীর স্বপ্ন পূরণ করব। কারণ বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের হাতে দেশ এগিয়ে চলছে। সেই সঙ্গে আমি আমার ইউনিয়নকেও সামনের দিকে এগিয়ে নিতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরিশেষে তিনি চরমানিকা ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগনের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com