1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

ঝিনাইদহে পরিবহন শ্রমিক ফেডারেশনের শ্রমিক সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহে পরিবহন শ্রমিক ফেডারেশনের শ্রমিক সভা অনুষ্ঠিত। ঝিনাইদহে পরিবহন শ্রমিকদের নিয়ে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন (বি-২২২৩) জেলা শাখার উদ্যোগে শ্রমিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) জেলা ফেডারেশনের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া আঞ্চলিক পরিচালক মো. আক্তারুজ্জামান।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য, জেলা আমীর ও ঝিনাইদহ সদর-২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আলী আযম মো. আবু বকর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ঝিনাইদহ জেলার সভাপতি মো. হারুন উর-রশিদ, জেলা বাইতুল মাল সম্পাদক মো. তরিকুল ইসলাম টিপুসহ অনেকে।সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধান বক্তা আলী আযম বলেন, “শ্রমিকদের প্রকৃত অধিকার শুধু ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।” বিশেষ অতিথি হারুন উর-রশিদ মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে শ্রমিকদের অধিকার আদায় সম্ভব নয় উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবি জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ফেডারেশনের সেক্রেটারি মো. জনি শেখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com