1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হাসপাতালের মেঝেতে রোগীর শুয়ে থাকার দৃশ্য লজ্জাজনক: সংসদে বিরোধীদলীয় নেতা দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কেন্দুয়ায় কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গরমে অতিষ্ঠ কেন্দুয়াবাসী: ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, খেলা দেখা থেকে বঞ্চিত দর্শকরা জামালপুরের ইসলামপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

টাঙ্গাইল -২ আসনের স্বতন্ত্র প্রার্থী এর মনোনয়ন বাতিল

সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৬০২ বার পড়া হয়েছে
টাঙ্গাইল -২ আসনের স্বতন্ত্র প্রার্থী এর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চারটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগ করা গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃকায়ছারুল ইসলাম।

প্রথম দিন মনোনয়নপত্র বাছাই করা আসনগুলো হলো টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) টাঙ্গাইল-৩ (ঘাটাইল) এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী)। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলাম এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই করেন। মনোনয়ন পত্র বাতিলের পর ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, ‘দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটারের মধ্য একজন ভোটারকে না পাওয়ার কারণে তদন্ত কমিটির রিপোর্টে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ বিষয়ে আপিল করবেন বলে জানান তিনি। মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী, প্রার্থীর প্রস্তাবকারী, সমর্থনকারী এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। রোববার (৩ ডিসেম্বর) বাকি চারটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com