1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর আন্তর্জাতিক চা দিবস আজ বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি খুলনা মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত খুলনা কেএমপির পুলিশ কমিশনার’র সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ নালিতাবাড়ীতে খাবারের সন্ধানে বন্য হাতির তাণ্ডব, ফসলহানিতে দিশেহারা কৃষক

দুর্গাপুরে বালুবাহী লড়ী ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর এক নাম্বার বালু-মহাল থেকে বালুবোঝাই করে নদীর ড্রাইভেশন দিয়ে পাড়ে উঠার সময় বালুবোঝাই একটি লড়ী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ট্রাক্টরের ষ্টেয়ারিং এর চাপায় পড়ে এনামুল হক (৩২) নামের এক লড়ী চালক নিহত হয়েছে।

১৪ জানুয়ারি(রবিবার) রাতে সোমেশ্বরী নদীর এক নাম্বার বালু-মহালের দুর্গাপুর সদর ইউনিয়নের ফারুংপাড়া নামক স্থানের সোমেশ্বরী নদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লড়ী ট্রাক্টরের চালক এনামুল হক দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ইঞ্জিন উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় এনামুল হক। পরে দুর্ঘটনা কবলিত স্থানে উপস্থিত শ্রমিকরা ট্রাক্টরটির চাপা থেকে চালক এনামুল হকের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com